মেহেরপুর সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ১
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সড়ক দুর্ঘটনায় ফাজিল(৬৫) নামের একজন কৃষক নিহত আহত এক ।
বুধবার(১২,মার্চ) দুপুরে আমঝুপি ফার্মের সামনে মোটরসাইকেল এবং সাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তি আমঝুপি গ্রামের হিজু শেখের ছেলে, আহত ব্যক্তি কনক মেহেরপুর শহরের।
তথ্যসূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালক চুয়াডাঙ্গা হইতে মেহেরপুর আসার সময় সাইকেল আরোহী মাঠে কাজ সেরে হঠাৎ সাইকেলে চেপে সড়কের উপর উঠে পড়লে মোটরসাইকেল চালকের সামনে পরে যায় মোটর সাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীকে জোড়ে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে।এতে দুজনে মারাত্মক আহত হয়। পরে ফাজিলের মৃত্যু হলেও আহত ব্যক্তি চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড হয়ে যায়।
সদর থানার ওসি মেজবাহ জানান দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে অপরজন আহত অবস্থায় তাকে ঢাকায় রেফারড করা হয়েছে পরবর্তীতে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































